আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্রাচার্য, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনঃকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁঁকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। লৌকিকতা পরিহার করুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
লাইফস্টাইল বদলাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। মন ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা। দলিলপত্র হাতে আসবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। দ্বিচক্রযান বর্জনীয়। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়