৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে ইটের সোলিং তুলে রাস্তা দখল

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাসানকাটি গ্রামে দীর্ঘ প্রায় ৫০ বছরের চলাচলের রাস্তার ইটের সোলিং ইট তুলে রাস্তা ক্ষতিগ্রস্ত করে জবরদখলের অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার ১৩ জুন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাসান কাটি গ্রামে সকালের দিকে। এ বিষয়ে উপজেলা গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাস কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে কালিগঞ্জ থানার এসআই রাজিব সহ সঙ্গীও পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে রাস্তা সহ কোন কাজ না করার জন্য নির্দেশনা প্রদান করেন। এলাকার ভুক্তভোগী উপজেলা বিআরডিপির ভাইস চেয়ারম্যান রমেশ চন্দ্র বিশ্বাস জানান সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার হাসান কাটি মৌজায় তফসিল সম্পত্তি এসে খতিয়ান নং ১৮,৩৪ এস এ সাবেক দাগ নং ২৫, ২৬ ও বর্তমান দাগ নং ৩০ এর চলাচলের পথ নিয়ে উপজেলা হাসান কাটি গ্রামের মৃত বিনয় কৃষ্ণ বিশ্বাস এর ছেলে দুলাল চন্দ্র বিশ্বাস এর সাথে রায়পুর গ্রামের মৃত মেহের চাঁদ গাজীর ছেলে মোঃ শামসুর রহমান সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্পত্তি নিয়ে বিজ্ঞ জেলা জজ আদালত সাতক্ষীরা মামলা ১২/২৪ মোকদ্দমা আদালতে নিষেধাজ্ঞা সহ চলমান আছে। দুলাল চন্দ্র বিশ্বাস সহ তার পরিবারের লোকজন তাদের খরিদ কৃত সম্পত্তিতে একই দাগের উপর চলাচলের পথ আছে যেখানে সরকারিভাবে ইটের সলিং রাস্তা করা হয়েছে । গ্রামের সাধারণ মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করে থাকে। কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে দুলাল চন্দ্র বিশ্বাস এর সাথে মোঃ শামসুর রহমানের জমি নিয়ে বিরোধ থাকায় পূর্ব শত্রুতার ধরে ১০ জুন সন্ধ্যায় কালীগঞ্জ থানাধীন রায়পুর বাস স্ট্যান্ডে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টায় দিকে দলবল নিয়ে শামসুর রহমান তার স্ত্রী হাফিজা খাতুন , ছেলে হাফিজুর রহমান কন্যা ফিরোজা খাতুন , রেহানা খাতুন, শিরিনা খাতুন সহ অজ্ঞত নামা ব্যক্তিদের সাথে নিয়ে পরিকল্পিতভাবে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে দুলাল চন্দ্র বিশ্বাসের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মুখে অবস্থান করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা নিষেধ করলে তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করে মিথ্যে মামলাসহ ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসে। জনগুরুত্বপূর্ণ গ্রাম্য চলাচলের পথ দিয়ে তাদের পরিবারের লোকজনসহ গ্রামের অনেকেই হিন্দু মুসলমান সাধারণ মানুষ যাতায়াত করে থাকে ।ইতিপূর্বে বিবাদীরা তাদের গায়ের জোরে সম্পত্তি থেকে উচ্ছেদ করার পায়তারা করতে থাকে বলে অভিযোগ রয়েছে। রমেশ চন্দ্র বিশ্বাস জানান স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে আমাদের দীর্ঘদিনের চলাচলের পথটি বন্ধ করার জন্য পায়তারা করে আসছে এবং আমাদের এই এলাকা থেকে বিতাড়িত করার জন্য সংখ্যালঘুদের উপরে চাপ ও নির্যাতন করে হুমকি দিয়ে আসছে। তিনি আরো জানান বিরোধপূর্ণ জমি গ্রাম্য আমিন দ্বারা জমি মাপ জরিপ ও বিজ্ঞ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীরা কোন প্রকার কাজ করতে না পারে পথ বন্ধসহ রাস্তার ক্ষতিসাধন করতে না পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় গ্রামবাসী পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ সমাধানের আশ্রয় দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়