২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জের বিষ্ণুপুরে অজ্ঞান করে দুই ভাইয়ের স্বর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে সাবেক মেম্বর ফজলুর রহমান ময়না ও তার ভাই সাফুর রহমানের বাড়ি থেকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইলসহ স্বর্বস্ব নিয়ে গেছে দুর্বৃত্তরা। অচেতন ও অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন আছে সহোদর দুই ভাই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের প্রয়াত মাওঃ আব্দুল গফুর এর পুত্র স্কুল শিক্ষক সাইফুর রহমান (টগর) ও সাবেক ইউপি সদস্য ফজলুল রহমান ময়নার বাড়িতে সোমবার (১৬ জুন) রাত ১০ টায় রান্না করা রাতের খাবারে চেতনানাশক ঔষধ ও শয়নকক্ষে স্প্রে করে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। পরিবারের ২ জন অজ্ঞান পার্টির বিষাক্ত স্প্রের কারণে অসুস্থ আছেন সাইফুর রহমান (টগর) (৬০) ও ফজলুল রহমান ময়না (৭০)। অসুস্থ ব্যক্তিদের গ্রাম্য ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুপুরে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক রাজিবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়