হরিণাকুণ্ডু সংবাদদাতা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় জামায়াতের ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি নাজমুল হুদা (২৯) নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভায়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার। নিহত উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের সহসভাপতির দায়িত্বে ছিলেন। ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, ভায়না গ্রামের মাঠের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল। এ সময় একটি স্যালোইঞ্জিনচালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
