মোংলা বন্দরে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজের কাজ ব্যাহত

এনামুল কবির, মোংলা
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমী বায়ুর তারতম্যের আধিক্যের কারণে আজ বুধবার (১৮ জুন) মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে মোংলার উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। এ ছাড়া উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাবে।’ এদিকে টানা বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার ও চালবাহী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ ব্যাহত হচ্ছে। তবে কাজ চলছে অন্যান্য জাহাজগুলোতে। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, ‘বুধবার মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এরমধ্যে সার ও চালবাহী ৪টি জাহাজের পণ্য খালাস কাজ মাঝে মধ্যে বন্ধ থাকছে। এ ছাড়া বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সময় মত বন্দর ত্যাগ করতে পারেনি সারবাহী জাহাজ এম,ভি টিবিএস প্রিন্সেস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়