১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে মাদক, অনলাইন জুয়া ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা

উৎপল মণ্ডল, শ্যামনগর
“ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে জুন) সকাল সাড়ে ১১ টায় আটুলিয়া ইউনিয়ন বিট পুলিশ কমিটির আয়োজন নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির নিজস্ব কর্যালয়ে মাদক, অনলাইন জুয়া ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ও কালিগঞ্জ সার্কেল মিথুন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদিরা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অহিদুর জামান, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, বাজার ব্যবস্থা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সুপার একরামুল কবির প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়