৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় খেত থেকে মানুষের কংকাল উদ্ধার

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় একটি তিল খেত থেকে অজ্ঞাত মানুষের কংকাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বয়রা গ্রামের বিলের মধ্যে কংকালটি উদ্ধার করা হয়। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার দুপুরে বয়রা গ্রামের সাখাওত হোসেন গ্রামের বিল থেকে তিল কাটতে যায়। এ সময় তিনি একটি অজ্ঞাত মানুষের কংকাল ও মাথার খুলি বিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজন ও লোহাগড়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কংকলটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কংকলটি পরিচয় জানা যায়নি। তবে কংকালটির পাশে পড়ে থাকা পরনের কাপর দেখে ধারনা করা হচ্ছে এটি কোন নারীর কংকাল হতে পারে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি মানুষের কংকাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কংকাল। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়