১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করলো ট্রাইব্যুনাল

প্রতিদিনের ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এসময় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ১ জুলাই নির্ধারণ করে দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে আগামী ২ জুলাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়