১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে হস্তান্তর

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে চার বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় আন্তর্জাতিক আইন মেনে তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ। এসময় বিএসএফ এর আমুদিয়া ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হস্তান্তর হওয়া বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মাজেদ মোড়লের মেয়ে রেবেকা বেগম ও বদিয়ার রহমান এবং খুলনা জেলার কয়রা থানার ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের মেয়ে রানিমা খাতুন এবং তার শিশু কন্যা আয়েশা খাতুন। বিজিবি জানায়, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থান থেকে বিএসএফ তাদের আটক করে। পরে আটকদের বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় তাদের হস্তান্তর করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মঙ্গলবার রাতে বিজিবি সদস্যরা চার বাংলাদেশিকে থানায় পাঠিয়েছে। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়