৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হ্যাকারের কবলে শ্রুতি

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি হ্যাকারের কবলে পড়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান। তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ভক্তদের সতর্ক করার জন্য তিনি বলেন, সাবধান! আমি ভেবে ভুল করেও কোনো পোস্টে সাড়া দেবেন না। শুধু তাই নয়, ভক্তদের তিনি সাবধান করে আরও বলেছেন যে, তার প্রোফাইল থেকে কোনোরকম মাইক্রোব্লগিং লিঙ্ক পাঠানো হলে অনুরাগীরা তা যেন কোনোভাবেই গ্রহণ না করেন। গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী নিজেই এ কথা জানিয়েছেন। এদিন এই পোস্টে শ্রুতি লেখেন, আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং কোনো পোস্ট দেখে কোনোরকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে। ২৩শে জুন শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষ পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, আমিই কি একমাত্র যে বিষণ্ন ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি? এটাই ছিল অভিনেত্রীর করা শেষ পোস্ট। তারপরেই তার এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার মতো দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, ‘ঠগ লাইফ’র অডিও লঞ্চে ধামাকা একটা পারফরম্যান্সের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন শ্রুতি। ছবির পুরো কাস্টের সঙ্গে চেন্নাইয়ে ছবির অডিও লঞ্চে মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রুতি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়