প্রতিদিনের ডেস্ক
বিজয় ভার্মার সঙ্গে প্রেম ভুলতে খানিকটা বেগ পেতে হচ্ছে তামান্না ভাটিয়াকে। তবে, বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউই। এই মুহূর্তে ভাবনার অধ্যায়ে রয়েছেন তামান্না। তিনি লিখেছেন, কী করতে হবে- তা নিয়ে ভাবার পর্বে রয়েছি। এই পর্বে আপনি অর্ধেক পরিকল্পক, অর্ধেক আবিষ্কারক। এই পর্বে প্রতিটি সূক্ষ্ম বিষয় গুরুত্বপূর্ণ। প্রতিটি ভুল থেকে এই পর্বে শিক্ষা নিতে হয়।

