এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
‘প্রতিটি মা তার সন্তানের প্রথম শিক্ষক’এই প্রতিপাদ্যে যশোর সদর উপজেলার এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। তিনি বলেন শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে করে মায়ের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের উপর জোর দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেনউপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল রানা সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান ঝরনা, সহকারী শিক্ষক মাজিদ বক্স, রুমানা খাতুন, রাবেয়া সুলতানা, শারমিন আক্তার, মোশারফ হোসেন জুয়েল ও ফারজানা হক প্রমুখ। এছাড়াও, শিক্ষার্থীদের শিখন অবস্থা নির্ধারণ, সংশোধিত পাঠ পরিকল্পনার বাস্তবায়ন, উপবৃত্তি কার্যক্রম, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে প্রায় দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। তারা স্কুলের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়