১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ গ্রহপিতা রবি, ন্যায়ের দেবতা শনি মহারাজ ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। প্রেম বন্ধুত্ব অধিক সতর্ক থাকতে হবে। হারানো সুখ-শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। নেশা মদ জুয়া থেকে বিরত থাকুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
মামলা মোকদ্দমায় জয়ী হবেন। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটতে বাধ্য হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। দ্বিচক্রযান বর্জনীয়। লৌকিকতা পরিহার করুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ভাই বোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্ত করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দ্রুতগতির বাহন বর্জন করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে যাবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। নতুন মুখের আগমন ঘটতে পারে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি পেতে পারেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে। চোর চিটিংবাজদের দৌরাত্ম্য বাড়বে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়