১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় প্রেসক্লাবের উন্নয়নে জামায়াতের অনুদান

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় প্রেসক্লাবের সংস্কার ও উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেছে উপজেলা জামায়াত। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এ উপলক্ষে প্রেসক্লাবের অস্থায়ী অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সামছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ রহিম, আসাদুজ্জামান মুক্ত, বাবুল আক্তার, দেওয়ান শফিকুল ইসলাম, এম এ মান্নান, রায়হান হোসেন, কালি মুল্লাহ সিদ্দিক, শ্যামল কুমার দত্ত, আবু হানিফ, আজম আশরাফুল, ফয়সাল হোসেন, ফখরুল ইসলামসহ প্রেসক্লাব চৌগাছার সদস্যরা। আলোচনা শেষে প্রেসক্লাব চৌগাছার উন্ননয়নের জন্য নেতৃবৃন্দের হাতে নগদ ২০ বিশ হাজার টাকা তুলে দেন। উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়