যশোরে গাঁজা গাছসহ এক যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাদকবিরোধী অভিযানে দুইটি গাঁজা গাছসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরবপুর গোড়াপাড়া মন্দির বিমানবন্দর সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শুভংকর দাস (২২)। তিনি ওই এলাকার বাসিন্দা, পিতার নাম শংকর দাস ও মাতার নাম ময়না দাস। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর-এর একটি দল। অভিযানে দুইটি গাঁজা গাছ জব্দ করা হয়। ঘটনার বিষয়ে উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় শুভংকর দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়