যশোরসহ খুলনা বিভাগের ৩৬ আসনের মধ্যে ৩২টিতে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

খুলনা প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ৩২টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে খুলনার সোনাডাঙ্গাস্থ একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. জাহাঙ্গীর হোসাইন দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে, নির্বাচনে ইসলামী ঐক্য ও দেশের বৃহত্তর স্বার্থে যে কোন জোটভূক্ত হয়ে নির্বাচনে তারা অংশ নিতে পারেন বলেও উল্লেখ করা হয়। খুলনা বিভাগের ৩২টি আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যশোর-১ আসনে মাওলানা মাহাবুব উল্লাহ, যশোর-২ আসনে মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ আসনে মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর-৪ আসনে মাওলানা মনিরুজজামান, যশোর-৫ আসনে হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর-৬ আসনে মাওলানা শফিউল্লাহ, বাগেরহাট-১ আসনে মাওলানা খায়রুল ইসলাম হেলালী, বাগেরহাট-২ আসনে শায়খুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩ আসনে মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট-৪ আসনে অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার, সাতক্ষীরা-৩ আসনে মুফতি কামাল উদ্দিন, মেহেরপুর-১ আসনে অধ্যাপক আব্দুল হান্নান, মেহেরপুর-২ আসনে হোসাইন বাদশা, ঝিনাইদহ-১ আসনে মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ আসনে অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, ঝিনাইদহ-৪ আসনে মাওলানা ওয়াজিউল্লাহ, নড়াইল-১ আসনে হাফেজ মাওলানা জিন্নাত আলী, নড়াইল-২ আসনে মাওলানা আবদুল হান্নান সরদার, খুলনা-১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা-২ আসনে এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম, খুলনা-৩ আসনে এফ, এম, হারুন-অর-রশীদ, খুলনা-৪ আসনে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫ আসনে মুফতি আঃ জব্বার আজমী, খুলনা-৬: মাওলানা সোলাইমান হোসেন নোমানী, কুষ্টিয়া-১ আসনে মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ আসনে মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ আসনে মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা-১ আসনে মোঃ মোখলেছুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনে এ্যাডভোকেট মোঃ ইউনুস আলী, মাগুরা-১ আসনে ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা-২ আসনে ডা. শামসুজজামান। তবে বিভাগের অন্য ৪টি আসনেও পরবর্তীতে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মাস্টার আব্দুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ.এম. হারুন অর রশীদ, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বাগেরহাট জেলা সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়