যশোরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়। পরে দেশনেত্রীর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়