প্রতিদিনের ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। জেলেনস্কি বলেন, আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া একের পর এক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে, কবে এই হত্যাযজ্ঞ বন্ধ হবে তা এখনো জানি না। এটি পরিস্থিতিকে আরো জটিল করছে। সোমবার জেলেনস্কি ওয়াশিংটন ডিসি সফর করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তির দিকে যেতে চান। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ এ লিখেছেন, এটি হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভাল উপায়। কারণ, যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়।

