১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, গ্রহমাতা চন্দ্র ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদ মিটবে। ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। ধার কর্জ ঋণ মুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয়, লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহ ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়