২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে চাকুসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে চাকুসহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আটক যুবকের নাম খালেদ মাহমুদ (২৫)। তিনি শহরের পালবাড়ি এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, বুধবার দুপুরে পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পেছনে মামুন সুলতানের দোকানের সামনে স্থানীয় লোকজন খালেদ মাহমুদকে চাকুসহ আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়