২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা ও সিটি কলেজ

প্রতিদিনের ডেস্ক:
ফের সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ। এর আগেও ওই প্রতিষ্ঠান দুটি বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে।তবে প্রাথমিকভাবে আজকের সংঘর্ষের কারণ জানা যায়নি। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা এ সংঘর্ষের খবর জানতে পারে। পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের কারণ জানা না গেলও এখন পর্যন্ত এ ঘটনায় দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়