গরুর ঝাল ভুনা রান্নার রেসিপি জেনে নিন

প্রতিদিনের ডেস্ক:
গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে গরুর ঝাল ভুনা পরিবেশন করতে পারেন। ঝাল-মসলার ঘন ঝোল, নরম মাংস আর সুগন্ধি মশলার মিশেলে তৈরি আইটেমটি দারুণ পছন্দ করবে সবাই। রেসিপি জেনে নিন।উপকরণ
গরুর মাংস – ১ কেজি (হাড়সহ)
পেঁয়াজ – ৪/৫টা (কুচি করা)
রসুন বাটা– ২ টেবিল চামচ
আদা বাটা– ২ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া – ২ স্বাদ মতো
হলুদ গুঁড়া– ১ চা চামচ
ধনে গুঁড়া – ১ টেবিল চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
টক দই – ৩ টেবিল চামচ
তেল – আধা কাপ
লবণ – পরিমাণ মতো
কাঁচা মরিচ – ৬/৭টা
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে মাংসের সাথে রসুন-আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, দই ও লবণ মিশিয়ে মেরিনেট করে রাখুন কমপক্ষে আধা ঘণ্টা। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। মেরিনেট করা মাংস ঢেলে দিন এবং মাঝারি আঁচে ভুনা করতে থাকুন। ধীরে ধীরে মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে। প্রয়োজনে সামান্য গরম পানি দিয়ে নরম করুন। মাংস নরম হয়ে এলে কাঁচা মরিচ ও গরম মসলা দিয়ে আরও কয়েক মিনিট ভুনে নিন। তেল উপরে উঠে এলে চুলা বন্ধ করুন। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়