আনিছুর রহমান, বেনাপোল
গনতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস দুনীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায়ে বেনাপোলে জামায়াতের এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামাত ইসলামি বেনাপোল পৌর শাখার উদ্যোগে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ রিয়াছাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান। শনিবার (৩০ আগস্ট) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মোঃ আজিজুর রহমান। বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মোঃ রিজাউল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি মেহেদী প্রমূখ।

