উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা হাইস্কুল প্রাঙ্গণে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ৩১ আগস্ট রোববার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিল্লাল গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবিরের উপস্থাপনায় কর্মি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাসান আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজ্জাদুল ইসলাম সোহেল ও শরীফ আল-আমিন শুভ। এসময় আরো উপস্থিত ছিলেন- মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি আবু সাঈদ, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাস্টার আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান কবীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি.এম নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ, সাবেক মেম্বার মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব পদের ফরম বিক্রি করেন নেতৃবৃন্দ। এ সময় মশ্বিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদে সাদ্দাম হোসেন, মশ্বিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবু সাঈদ সহ ২০জন ও সদস্য সচিব পদে আবু জাফর সহ ৩১জন সহ মোট ৫১টি ফরম বিক্রি করেন।
