১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শরণখোলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আয়োজনে সভা

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় আগামী ১২ অক্টোবর ২০২৫ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আয়োজনে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচির কার্যক্রম হিসেবে শরণখোলা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩৬৬৩২ জন শিশু-কিশোরদের অনলাইন নিবন্ধনের মাধ্যমে টাইফয়েড টিকা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কো অর্ডিনেশন সভায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। বক্তব্য রাখেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভায় শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, শরণখোলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোস্তফা আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলার সেক্রেটারি মাওঃ মুসা সাইফী, শরণখোলা পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মোঃ রাগিব আল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়