৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর ডিবি পুলিশ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। আটক দুইজন হলো, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদী শেখপাড়ার মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন (৪৪) এবং নড়াইলের লোহাগড় উপজেলার মহিশাপাড়া শেখবাড়ির মৃত আকরাম শেখের ছেলে রেজাউল ইসলাম (৫১)। ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানিয়েছেন, গত শনিবার রাত পৌনে নয়টার দিকে গোপন সূত্রে সংবাদ পান চঁাচড়া আকিজ ফিলিং স্টেশনের বিপরীতে একটি স্টুডিও’র সামনে মোটরসাইকেলে বসে দুই ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করছে। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরো জানিয়েছেন, আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সারাদেশে মাদক বিক্রি করে থাকে। আসামি কামাল হোসেনের নামে যশোর, নড়াইল, ঝিনাইদহ ও চট্রগ্রামের বিভিন্ন থানায় ৬টি মামলা চলমান রয়েছে। আর আসামি রেজাউলের বিরুদ্ধে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন থানায় ৫টি মামলা চলমান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়