২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেইলি রোডের অগ্নিকাণ্ডে বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন-নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম। শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়