২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুল-আতিককে

প্রতিদিনের ডেস্ক:
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম (৫৮), রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মোল্যা (৪৯)। এদিন আসামিদের কারাগার থেকে আদালতের এজলাসে উপস্থিত করে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। এদিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা গুলি চালায়। এ সময় মাহফুজুর রহমানের ডান কানের পাশে গুলি লেগে মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যুবরণ করেন।এ ঘটনায় পরবর্তীতে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। সালমান এফ রহমান এ মামলার ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, আতিকুল ইসলাম ২০ নম্বর ও জসিম ১৫ নম্বর এজাহারনামীয় আসামি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়