৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাংবাদিক মনির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে যশোরে মানবন্ধন

আনিছুর রহমান
সাংবাদিক মনিরুল ইসলাম মনিরে বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নওে লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরাম ও যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বলা হয়, মনিরুল ইসলাম মনি দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তার সুনাম ক্ষুন্ন করতে গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারের মাধ্যমে একটি চক্র মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনির মুক্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়