২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজধানীতে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক:
অস্ত্র ও গুলিসহ মো. আসলাম নামের একজনকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। শুক্রবার (১ মার্চ) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা তাকে গ্রেফতার করা হয়। ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর রহমান জানান, শুক্রবার রাতে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় দুইটি গ্রুপ। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মো. আসলামকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি ছোরাসহ গ্রেফতার করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়