মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো, চাপাঁতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুলের মেয়ে সিনতিয়া (৯) এবং তারিকুলের মেয়ে তানহা (৯)। সিনতিয়া ও তারিন পরস্পর আপন চাচাতো বোন ও তানহা তাদের ফুফাতো বোন।
সিনতিয়া তৃতীয় শ্রেণীরতে পড়াশোনা করে, তারিন ও তানহা প্রথম শ্রেনীতে পড়াশোনা করে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো শনিবারও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে। কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “আনুমানিক পৌনে ২টার দিকে শিশু গুলোকে হাসপাতালে আনা হয়। ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে । তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। অকালেই তিন শিশুর প্রাণহানিতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও স্বজনহারার মাতম।এ ঘটনায় পুরো চাপাতলা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ ও নিস্তব্ধতা। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খাইরুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তিন শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

