জি এম ফারুক আলম, মণিরামপুর
মণিরামপুর উপজেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ্য্যড. শহীদ ইকবাল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার খোকন। সভায় বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা ইফতেখার সেলিম অগ্নি, এ্যাড. এম এ গফুর, মনির সিদ্দিকী বাচ্চু, ব্যারিস্টার তাজ উদ্দীন তাজ, বিশিষ্ট্য ব্যবসায়ী কামরুজ্জামান শাহীন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সামছুরজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সভাপতি সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।

