এমামুল হাসান সবুজ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার গভীর রাতে গোয়াল ঘরে অজ্ঞাতনামাদের দেয়া আগুনে পুড়লো কৃষক সজিব হোসেনের গরু-ছাগল। ঘটেছে, রবিবার ভোর রাতের কোনএক সময়ে উপজেলার জাফরনগর গ্রামে। সজিব হোসেন ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে। সজিব জানান, এদিন ভোর ৪টার দিকে প্রতিবেশি রোকন হোসেন নিজের পটল ক্ষেঁতে যাওয়ার সময় তার গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার করে। এসময় সজিবসহ এলাকাবাসি ছুটে আসে। গোয়ালে থাকা ২টি গরু ও ৫টি ছাগল। এর মধ্য দগ্ধ অবস্থায় ৩টি ছাগল উদ্ধার করা গেলেও ২টি গরু ও ২টি ছাগল পুড়ে ছাঁয় হয়ে গেছে। এক লাখ ৬০ হাজার টাকা এনজিও’র ঋন নিয়ে এসব গরু-ছাগল ক্রয় করা হয়েছিল বলে ক্ষতিগ্রস্থ কৃষক সজিব হোসেন জানিয়েছেন। জানাগেছে, সজিবের পিতা তরিকুল ইসলাম বছর দুয়েক আগে মালয়েশিয়া প্রবাসী আবুল কালাম আজাদের স্ত্রী সালমা খাতুনকে দ্বিতীয় বিবাহ করে। সেই থেকে সাবিনা খাতুন ও তার তিন ছেলেমেয়ের উপর অমানবিক নির্যাতন চালায়। সম্প্রতি সজিবদের বসবাসকৃত দুইশতক জমির জন্য তার পিতা তরিকুল ২লাখ টাকা দাবি করে। এ নিয়ে সজিবকে কয়েকদফা মারপিটও করে তার পিতা। উল্লেখিত ২শতক জমি থেকে উচ্ছেদ করতে বারবাকপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে স্থানীয় প্রভাবশালী আব্দুল্লাহ সজিবকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকিও দেয় এবং তাড়াতাড়ি টাকা পরিশোধ না করলে ঘরবাড়ি ভেঙ্গে তাড়িয়ে দেবে বলেও হুমকি দেয়া হয়েছে বলে সজিব হোসেন জানিয়েছেন। খবর পেয়ে এদিন ভোরে ঝিকরগাছা থানা পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে উল্লেখিত ঘটনায় রবিবার দুপুরে পিতা, দাদি, ফুফুসহ ৫জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে সজিব হোসেন জানিয়েছেন।

