২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর

প্রতিদিনের ডেস্ক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ভোটার এলাকা পরিবর্তনে ইচ্ছুকদের আবেদন দেওয়ার জন্য ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী।এতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনে আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। আর আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর।আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের আয়োজন করতে চায় ইসি। তাই ভোটার তালিকা গুছিয়ে নিতে এ সময় বেঁধে দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়