২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯

প্রতিদিনের ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারাদেশে ১১৩৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩ জন, বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, খুলনা বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৫ ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়