৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশে দোয়া ও মোনাজাত

প্রতিদিনের ডেস্ক:
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।
আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।এই কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়