১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কবে বিয়ে করছেন কেয়া পায়েল?

প্রতিদিনের ডেস্ক
মডেলিং থেকে অভিনয়, এরমধ্যে প্রায় চারশোরও বেশি নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। পেয়েছেন দর্শকপ্রিয়তা। ২০২০ সাল থেকে অভিনয়ে নিয়মিত থাকলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল—কেয়া পায়েলের বিয়ে কবে?
সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী।তার ভাষায়, ‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।’এরপর কেয়া পায়েল বলেন, ‘সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা।
যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা-বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।
কবে বিয়ে করবেন সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও বিয়ের ক্ষেত্রে শুধু সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান পায়েল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়