১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষ উদ্বোধন

প্রতিদিনের ডেস্ক:
পুরাতন হাইকোর্ট ভবন সংস্কার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসের নতুন কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই নতুন এজলাস কক্ষ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি।এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বিচারকরা।আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ রুহুল ইমরান, ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর ও কর্মকর্তা-কর্মচারীরা।বৈষম্যবিরোধী আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর পরিচালিত হত্যা-গণহত্যায় জড়িত, নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন পর্যন্ত পৃথক দুটি ট্রাইব্যুনালে চলছে বিচারকাজ। এর একটি হলো আগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পুরাতন এজলাস কক্ষে বিচার চলছে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলছিল। এখন থেকে নতুন এজলাসে চলবে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়