কালিগঞ্জ প্রতিনিধি
শ্রেষ্ঠার এবাদত ও সৃষ্টির সেবা এই মহান ব্রতকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহছানউল্লা (র:)এর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খান বাহাদুর আহছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় নলতা শরীফ প্রাঙ্গণে অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক শিক্ষা বিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, সাহিত্যিক,দার্শনিক,সমাজ ভাবনা সংগঠনের রূপকার আহাছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত শাহাসূফী আলহাজ্ব খান বাহাদুর আহছানুল্লা( র:) এর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনারে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি এ এইচ এ মাহফুজুল হক এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, খান বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর পরিচালক মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর একরাম হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আহছানউল্লা গবেষক খান বাহাদুর আহছানল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক, সেমিনারে আলোচনায় ফরাসি অংশগ্রহণ করেন, খুলনা খান বাহাদুর আহছানউল্লা ইউনিভার্সিটি উপাচার্য ডক্টর মো: আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর আহসানুল হাদী, অধ্যাপক গাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নির্বাহী সদস্য ইকবাল মাসুদ। অনুষ্ঠানে বঙ্গীয় মুসলিম রেনেসাঁর অগ্রদূত খান বাহাদুর আহছানউল্লা (র:) এর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট গবেষক ডঃ একরাম হোসেনকে খান বাহাদুর আহছানউল্লা পুরস্কার প্রদান করা হয়। তাকে একটি মেডেল, এক লক্ষ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।

