২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কন্যা সন্তানের মা হলেন নাদিয়া

প্রতিদিনের ডেস্ক:
বছরের প্রথম দিন মা হওয়ার খবর জানালেন বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি জানান এই অভিনেত্রী। সালমান আরাফাত ও নাদিয়া দম্পতির এটি প্রথম সন্তান।
সন্ধ্যায় বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করে সন্তান আগমনের আনন্দ ভাগ করে নেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।
ছবির ক্যাপশনে নাদিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন। কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজ করেছেন চলচ্চিত্রেও। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়