খুলনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয়দিনে খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া ৩ প্রার্থী হলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, তার প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থীতা বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
আর ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশ ফিরোজুল ইসলাম, জেএস ডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদ সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্ট মো. জাহাঙ্গীর হোসেন। খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালেল ৩০ ডিসেম্বর খুলনার ৬টি আসনের মধ্যে খুলনা-১ আসনে সবচেয়ে বেশি ১৩ প্রার্থী মনোনয়ন জমা দেন। দ্বিতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার জন্য খুলনার ৬টি আসনে ৪৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে খুলনা-১ ও খুলনা-৩ আসনে মোট ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

