১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার

প্রতিদিনের ডেস্ক:
গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য হটলাইন চালু করেছে সরকার। আজ সোমবার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে। এ ছাড়া notify@ncsa.gov.bd এই অ্যাড্রেসে ই-মেইল করেও আপনার অভিযোগ জানাতে পারবেন।এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়