৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফুলতলায় ৫০০ পিস মাদক ব্যবসায়ী আটক

এস এম মমিনুর রহমান, ফুলতলা
ফুলতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনায় গতইয়াবাসহকাল মঙ্গলবার ৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ওয়াহিদ মহলদারকে ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রাম থেকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শফিউজ্জামানের নেতৃত্বে একটি টিম গাড়াখোলা গ্রামে পৌঁছে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহিদকে সন্দেহজনক কর্মকাণ্ডের সময় আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল জানান, গ্রেফতারকৃত ওয়াহিদ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে যার মামলা নং-৫ তারিখ ১২/০১/২৫। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়