নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক সমাজের সাথে “সবার আগে বাংলাদেশ”- শীর্ষক এক মত বিনিময় সভা গতকাল বিকেলে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাহাদুরপুর পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। ধানের শীষ প্রতিকের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে প্রচারনামূলক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভায় বক্তৃতা করেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক নেতা নূর ইসলাম, যশোর সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সদর উপজেলার বিএনপির সমবায় ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বর রুহুল আমিন, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যশোর ইন্সটিটিউট নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিনা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ঠিকাদার রাকিবুদ্দৌল্লাহ শুভ্র, জেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, কামরুল ইসলাম কামরুল, জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক মিলন শেখ আপন প্রমুখ। এছাড়া ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার উদ্দিন মোল্যা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ঠিকাদার মুরাদ হোসেন, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যশোর আইটি পার্কের সাবেক জেনারেল ম্যানেজার শাহরিয়াজ বিশ্বাস সোহাগ, যুবদল নেতা সুইট, ছাত্রদল নেতা শফিউল্লাহ, মহিলাদল নেত্রী রুপা প্রমূখ।
