২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরা ৩ আসনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে দাঁড়িপাল্লার প্রার্থীর মতবিনিময়

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ-আশাশনি) সংসদীয় আসনের বীর মুক্তিযোদ্ধাদের সাথে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচে তলায় কুশলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় কুশুলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামের সহ সেক্রেটারি সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিয়য় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী রবিউল বাশার। বক্তব্য রাখেন কালিগঞ্জ জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল গফফার ও মাসুদ রানা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক এসএম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়