২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে : নুরুজ্জামান লিটন

আনিছুর রহমান, বেনাপোল
মানুষ চায় একটু ভালোভাবে বাঁচতে, তার সন্তান ও পরিবারের সদস্যরা যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায়, সন্তানরা যেন মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে এবং পরিবারটি যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আমি আপনাদের বলতে চাই বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এসব নিশ্চিত করে এই বেনাপোলে আগে একটি হাসপাতাল নির্মান এর পরিকল্পনা থাকবে। নাভারন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তাও উন্নতি করা হবে।আমরা এই জনপদের সকল মানুষের সাথে মিলে মিশে ঐক্যবদ্ধ ভাবে বসবাস করতে চাই।এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে চাই। আপনারা জানেন জামাত আজ ভোট চাচ্ছে জনগনের কাছে। আসলে কি তারা ভোট চাওয়ার দাবিদার হতে পারে। জামাত এ রাষ্ট্র স্বাধীন হোক তা চায়নি। আবার সেই রাষ্ট্রের সরকার গঠন করবে তার স্বপ্ন দেখে। তাদের সে স্বপ্ন কোন দিন বাস্তাবায়ন হবে না। শার্শার ৬ নং গোগা ইউনিয়ানে নির্বাচন প্রচারনা অনুষ্ঠানে এসব কথা বলেন যশোর-১ শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। শনিবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ৪ টার সময় গোগা স্কুলে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে লিটন বলেন, বিএনপি গনতন্ত্র বিশ্বাস করে। তাই এদেশে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।বিগত ১৭ বছরের আগে বার বার এদেশে গনতন্ত্র বিনষ্ট হয়েছে আর বিএনপি বার বার গনতন্ত্র ফিরিয়ে দিয়েছে। কারো প্রতি অন্যায় অত্যাচার নিপীড়নে বিএনপি বিশ্বাসী নয়। এদেশের সকল মানুষকে দলমত নির্বিশেষে নিয়ে একসাথে আমরা মিলে মিশে বসবাস করব। আপনারা জানেন এই জামাত ইসলামী বাংলাদেশ নামে যে দলটি একধিক দল নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এরা কত বড় ভন্ড প্রতারক এবং মিথ্যাবাদী। মানুষকে এরকম ভুল বুঝালে তাদের নরকেও ঠায় হবে কি না আমি জানি না। রাষ্ট্র বিরোধী স্বাধীনতা বিরোধী এবং এদেশের মা- বোনদের যারা ১৯৭১ সালে যুদ্ধকালীন সময় ব্যাভিচার করেছে তারা কি ভোট চাওয়ার অধিকার রাখে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়