৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি আন্তর্জাতিক মতুয়া ইতিহাস সম্মেলনের উদ্বোধন

বাঘারপাড়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি আন্তর্জাতিক মতুয়া ইতিহাস সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বঙ্গীয় মতুয়া সমাজ এগারোখানবাসীর উদ্যোগে এ সম্মেলনের শুভসূচনা করেন ও বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতীয় লোকসভার সাবেক সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা ঠাকুর। প্রধান আলোচক ছিলেন ভারতের অবসরপ্রাপ্ত আইএএস স্বপন কুমার বিশ্বাস। উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত এ সম্মেলনে কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, যুব সম্পাদক দেবব্রত বিশ্বাস, সহ সম্পাদক তারক বিশ্বাস, সদস্য অজিত বিশ্বাস, ভারতের মতুয়া প্রচারক কৃষ্ণপদ বিশ্বাস, বিথীকা বিশ্বাস, বাংলাদেশের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, প্রফেসর বিকাশ চন্দ্র আসবা, অ্যাড. রবীন্দ্রনাথ বিশ্বাস, প্রফেসর বরুন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, বিথীকা বিশ্বাস প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়