২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রাসেল আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল (৪২) কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। সূত্র জানায়, বাঘারপাড়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ খাইরুলের নেতৃত্বে একটি টিম দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান রাসেলকে আটক করে। পরে তাকে বাঘারপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি কোতয়ালী থানার হেফাজতে রয়েছেন। কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাকে আটক করা হয় এবং পরে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়