২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে র‍্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে র‍্যাব-৬। কোতয়ালী মডেল থানা এলাকার মধুগ্রাম থেকে একটি অবৈধ ওয়ান শুটারগানসহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মারুফ হোসেন (২৭)-কে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। তল্লাশির সময় তার হেফাজত থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত মারুফের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আর্মস অ্যাক্টে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়