২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

প্রতিদিনের ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সার্বভৌমত্ব, বৈধ স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন।ইসলামি বিপ্লবের বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন তাকে অভিনন্দন জানান।বার্তায় পুতিন বলেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরান যে তার সার্বভৌম অধিকার ও বৈধ স্বার্থ রক্ষায় কাজ করছে, রাশিয়া তার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।তিনি আরও আশা প্রকাশ করেন, মস্কো ও তেহরানের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারত্ব ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।পুতিন ইরানের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং দেশটির জনগণের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।এদিকে ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন রেজা পাহলভি। দেশটির এই বিরোধীদলীয় নেতা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ জীবন বাঁচাতে পারে এবং তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তেহরানের ধর্মীয় শাসকদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা না করার আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।ইরানের ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত পুত্র রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং একটি আক্রমণ এটিকে দুর্বল করতে বা এর পতনকে ত্বরান্বিত করতে পারে এমন লক্ষণ দেখা যাচ্ছে।মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে পাহলভি বক্তব্য রেখেছেন। যদিও ওই সম্মেলনে ইরান সরকারের কর্মকর্তাদের নিষিদ্ধ করা হয়েছে।পাহলভি বলেন, এটি সময়ের ব্যাপার। আমরা আশা করছি যে, এই আক্রমণ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে এবং জনগণ অবশেষে রাস্তায় ফিরে আসবে এবং চূড়ান্ত শাসনব্যবস্থার পতনের দিকে নিয়ে যেতে পারবে। পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবার পতনের আগে থেকেই তিনি ইরানের বাইরে বসবাস করছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়